শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন স্বামী রাকিব সরকারকে নিজের প্রযোজনায় নায়ক বানাবেন মাহি

স্বামী রাকিব সরকারকে নিজের প্রযোজনায় নায়ক বানাবেন মাহি

সদরুল আইনঃ

                              ঢাকাই চলচিত্রের জনপ্রিয় ও আলোচিত নায়িকা মাহিয়া মাহি।বর্তমানে তিনি চলচিত্রে সময় কমিয়ে গাজীপুর চৌরাস্তায় তার নিজের প্রতিষ্ঠিত রোস্তোরাঁয় সময় দিচ্ছেন।

ঢালিউডে আলোচিত হচ্ছে তিনি এখন ক্রমশঃ চলচিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ব্যবসায় মনোযোগী হচ্ছেন।

অতিসম্প্রতি তিনি গণমাধ্যমকে বলেছেন, 'ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি তা নয়,তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে বছরে একটি অথবা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।'

অভিনয়ের পাশাপাশি চলচিত্র প্রযোজনায় নাম লেখাতে চান ঢালিউডের অগ্নিকন্যা মাহি।

আর তার প্রযোজিত প্রথম সিনেমায় চিত্রনায়ক হিসেবে স্বামী রাকিব সরকারকেই তার পছন্দ।তবে কবে নাগাদ মাহিয়া মাহি প্রযোজকের খাতায় নাম লেখাবেন তা খোলসা করে বলেননি তিনি।

খুঁজুন