আমদানি ও উৎপাদন পর্যায়ে সয়াবিন তেলের ওপর থেকে ভ্যাট কমানোর পর নতুন করে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।
রবিবার (২০ মার্চ) সচিবালয়ে তেল আমদানিকারকদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেন, খুচরা পর্যায়ে এক লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা, ৫ লিটারের দাম ৭৬০ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ঈদুর ফিতর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
তপন কান্তি ঘোষ বলেন, আর পাম তেলের দাম কীভাবে নির্ধারণ করা যায় সে জন্য এই তেলের রিফাইনারি সমিতি আরেকটু সময় নিয়েছে। আগামী ২২ মার্চ বসে এই তেলে দাম নির্ধারণ করব।
সয়াবিন তেলের নতুন দাম সোমবার (২১ মার্চ) থেকে মিল গেটে কার্যকর হবে। খুচরা পর্যায়ে কার্যকর করতে ৫ থেকে ৬ দিন লাগবে বলে জানান বাণিজ্যসচিব।
সয়াবিন তেলের দাম কমল
সয়াবিন তেলের দাম কমল
আমদানি ও উৎপাদন পর্যায়ে সয়াবিন তেলের ওপর থেকে ভ্যাট কমানোর পর নতুন করে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।রবিবার (২০ মার্চ) সচিবালয়ে তেল আমদানিকারকদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়।বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেন, খুচরা পর্যায়ে
এক লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা, ৫ লিটারের দাম ৭৬০ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ঈদুর ফিতর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।তপন কান্তি ঘোষ বলেন, আর পাম তেলের দাম কীভাবে নির্ধারণ করা যায়
সে জন্য এই তেলের রিফাইনারি সমিতি আরেকটু সময় নিয়েছে। আগামী ২২ মার্চ বসে এই তেলে দাম নির্ধারণ করব।সয়াবিন তেলের নতুন দাম সোমবার (২১ মার্চ) থেকে মিল গেটে কার্যকর হবে। খুচরা পর্যায়ে কার্যকর করতে ৫ থেকে ৬ দিন লাগবে বলে জানান বাণিজ্যসচিব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত