রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাসিক কাউন্সিলর গ্রেফতার

শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাসিক কাউন্সিলর গ্রেফতার

সদরুল আইনঃ

                      শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড (এরশাদ নগর) কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদকে গ্রেফতার করেছে জিএমপি টঙ্গী পূর্ব থানা পুলিশ।

শুক্রবার জুমার নামাজের আগে তাকে টঙ্গীর এরশাদ নগর থেকে গ্রেফতার করা হয়। 

জানা যায়,গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড (এরশাদ নগর) কাউন্সিলর আহমেদ ফারুক আহমেদ তার শালী (স্ত্রীর খালাতো বোন) ধর্ষণ চেষ্টার অভিযোগে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ আলোচিত এ অভিযোগটিকে আমলে নিয়ে  কাউন্সিলর ফারুককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুঁজুন