বিডি টুডেস বিনোদন ডেস্ক:
শোবিজ তারকা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর টালিউড নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
তাহসান-মিথিলার মেয়ে আইরাকে নিয়ে সেখানেই নতুন জীবন শুরু করেন এই অভিনেত্রী। যদিও বাবা তাহসানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে মেয়ের।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন মিথিলা। অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদ হলেও মেয়ে আইরার কথা চিন্তা করেই তাহসানের সঙ্গে যোগাযোগ ছিল তার।
মায়ের দ্বিতীয় বিয়ের পর সৃজিতকে ঠিক কতটা স্বাভাবিকভাবে নিয়েছেন আইরা। এসম্পর্কে মিথিলা বলেন, ‘আইরার সঙ্গে সৃজিতের চট করে বন্ধুত্ব হয়ে যায়। আইরা সৃজিতকে ‘আব্বু’ ডাকে আর তাহসানকে ডাকে ‘বাবা’। এই দুইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমি।’
বিবাহবিচ্ছেদের পরও প্রাক্তনের সঙ্গে সম্পর্ক রাখা কি স্বাভাবিক? জানতে চাইলে মিথিলা বলেন, ‘সব সম্পর্কে বন্ধুত্ব না-ও থাকতে পারে। কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে। এটাই হওয়া উচিত।’
এরইমধ্যে শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং শেষ করেছেন মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’।
তাহসান-মিথিলার মেয়ে সৃজিতকে ‘আব্বু’ ডাকে
তাহসান-মিথিলার মেয়ে সৃজিতকে ‘আব্বু’ ডাকে
বিডি টুডেস বিনোদন ডেস্ক:শোবিজ তারকা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর টালিউড নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাহসান-মিথিলার মেয়ে আইরাকে নিয়ে সেখানেই নতুন জীবন শুরু করেন এই অভিনেত্রী। যদিও বাবা তাহসানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে মেয়ের।সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন মিথিলা।
অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদ হলেও মেয়ে আইরার কথা চিন্তা করেই তাহসানের সঙ্গে যোগাযোগ ছিল তার। মায়ের দ্বিতীয় বিয়ের পর সৃজিতকে ঠিক কতটা স্বাভাবিকভাবে নিয়েছেন আইরা। এসম্পর্কে মিথিলা বলেন, ‘আইরার সঙ্গে সৃজিতের চট করে বন্ধুত্ব হয়ে যায়। আইরা সৃজিতকে ‘আব্বু’ ডাকে আর তাহসানকে ডাকে ‘বাবা’। এই দুইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমি।’ বিবাহবিচ্ছেদের পরও প্রাক্তনের সঙ্গে সম্পর্ক
রাখা কি স্বাভাবিক? জানতে চাইলে মিথিলা বলেন, ‘সব সম্পর্কে বন্ধুত্ব না-ও থাকতে পারে। কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে। এটাই হওয়া উচিত।’এরইমধ্যে শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং শেষ করেছেন মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত