শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক তালেবানের অভিযোগ পাকিস্তানের দিকে

তালেবানের অভিযোগ পাকিস্তানের দিকে

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব এ অভিযোগ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার সময় কাবুলের রাডার সিস্টেম ধ্বংস করে দিয়ে যায়। তবে গোয়েন্দা সূত্র জানিয়েছে, পাকিস্তান হয়ে আফগানিস্তানে মার্কিন ড্রোন প্রবেশ করে। যা পরিষ্কারভাবে সার্বভৌমত্বের লঙ্ঘন। এমন কর্মকাণ্ড থেকে প্রতিবেশীদের বিরত থাকা উচিৎ। ইয়াকুবের অভিযোগ অনুমান নির্ভর, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অত্যন্ত দুঃখজনক বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। আগস্টের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জানান, কাবুলের কূটনৈতিক এলাকায় ড্রোন হামলা চালিয়ে আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করা হয়েছে। হামলার নিন্দা জানিয়েছে তালেবান সরকার।

খুঁজুন