রাজশাহীতে পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করতে যাচ্ছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)। এ লক্ষ্যে আগামী ১০ মে থেকে পর্যায়ক্রমে ১৩ দিন নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের সন্নিকটে থাকা গাছের ডালপালা কাটা ও কারিগরি সংস্কারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সময়সূচি ও এলাকা
নির্ধারিত দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট ফিডারগুলোর অধীনে বিদ্যুৎ থাকবে না। সময়সূচি অনুযায়ী এলাকাগুলো হলো—
১০ মে (রবিবার): দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া ও পশ্চিমপাড়া।
১১ মে (সোমবার): জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল ও বুধপাড়া।
১২ মে (মঙ্গলবার): কাটাখালি বাজার, আদর্শ কলেজ, হরিয়ান বাজার, সুগারমিল ও মৃধাপাড়া।
১৩ মে (বুধবার): গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ও পানিশোধনাগার এলাকা।
১৪ মে (বৃহস্পতিবার): কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ ও পশ্চিম বুধপাড়া।
১৬ মে (শনিবার): হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।
১৭ মে (রবিবার): বাংলা ট্রাক, পাহারপুর ও কাপাসিয়া এলাকা।
১৮ মে (সোমবার): কাটাখালী বাজার দক্ষিণ, সমসাদিপুর, মিরকামারী ও পাক ইসলামপুর।
১৯ মে (মঙ্গলবার): কিসমত কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকা।
২০ মে (বুধবার): কাটাখালী বাজার, এমাদপুর ও কাটাখালী পৌরসভা এলাকা।
২১ মে (বৃহস্পতিবার): কাপাসিয়া বাজার, ফকিরপাড়া ও ভাংড়া এলাকা।
২৩ মে (শনিবার): মাসকাটাদিঘী, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকা।
২৪ মে (রবিবার): পদ্মা আবাসিক এলাকা।
উল্লেখ্য, ১৫ ও ২২ মে (শুক্রবার) রক্ষণাবেক্ষণ কাজ বন্ধ থাকবে। নেসকো কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাস দিয়েছে।
টানা ১৩ দিন ছয় ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
টানা ১৩ দিন ছয় ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রাজশাহীতে পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করতে যাচ্ছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)। এ লক্ষ্যে আগামী ১০ মে থেকে পর্যায়ক্রমে ১৩ দিন নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের সন্নিকটে থাকা গাছের ডালপালা কাটা ও কারিগরি সংস্কারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সময়সূচি ও এলাকানির্ধারিত দিনগুলোতে সকাল ৮টা
থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট ফিডারগুলোর অধীনে বিদ্যুৎ থাকবে না। সময়সূচি অনুযায়ী এলাকাগুলো হলো—১০ মে (রবিবার): দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া ও পশ্চিমপাড়া।১১ মে (সোমবার): জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল ও বুধপাড়া।১২ মে (মঙ্গলবার): কাটাখালি বাজার, আদর্শ কলেজ, হরিয়ান বাজার, সুগারমিল ও মৃধাপাড়া।১৩ মে (বুধবার): গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ও পানিশোধনাগার এলাকা।১৪ মে (বৃহস্পতিবার): কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ ও পশ্চিম বুধপাড়া।১৬ মে (শনিবার): হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।১৭ মে (রবিবার): বাংলা ট্রাক, পাহারপুর ও কাপাসিয়া
এলাকা।১৮ মে (সোমবার): কাটাখালী বাজার দক্ষিণ, সমসাদিপুর, মিরকামারী ও পাক ইসলামপুর।১৯ মে (মঙ্গলবার): কিসমত কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকা।২০ মে (বুধবার): কাটাখালী বাজার, এমাদপুর ও কাটাখালী পৌরসভা এলাকা।২১ মে (বৃহস্পতিবার): কাপাসিয়া বাজার, ফকিরপাড়া ও ভাংড়া এলাকা।২৩ মে (শনিবার): মাসকাটাদিঘী, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকা।২৪ মে (রবিবার): পদ্মা আবাসিক এলাকা।উল্লেখ্য, ১৫ ও ২২ মে (শুক্রবার) রক্ষণাবেক্ষণ কাজ বন্ধ থাকবে। নেসকো কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাস দিয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত