সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর টানা চল্লিশ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নিয়ে পুরস্কার লাভ

টানা চল্লিশ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নিয়ে পুরস্কার লাভ

স্টাফ রিপোর্টার :


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে টানা চল্লিশ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নিয়ে পুরস্কার লাভ করেছে ১৬ বছর থেকে কম বয়সী শিশু কিশোরা। উপজেলার ফতেপুর ইউনিয়নের ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর  এর পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে ডিজিটাল নুরানী মাদ্রাসার সামনে তাদের কে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ দেয়া হয়।মাদ্রাসা সভাপতি মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রংধনু পেইজের কর্ণধার  এন এইচ লালন।  এ-সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামীম মাওলানা সাংবাদিক শফিউল আলম, শিক্ষক ক্বারী হারুনুর রশিদ, শাহ বশিরুজ্জামান, আক্তারুজ্জামান,আশিকনুর মাফিকুল আলম প্রমুখ। জানাযায় গ্রামের প্রবাসী মোঃ জিয়াউল হক শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহ তৈরি করতে পুরুস্কার ঘোষণা করেন।  সরজমিন  জানাযায় পুরস্কার ঘোষণায় আকৃষ্ট হয়ে চল্লিশ দিন অনন্তপুর গ্রামের দক্ষিণ হাঁটি জামে মসজিদে ২৩ জন শিশু -কিশোর  নামাজ আদায় করতে শুরু করে। মসজিদের ইমাম ক্বারী ফয়জুর রহমান পিপুল জানান,শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন প্রবাসী মোঃ জিয়াউল হক,সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে ২৩ জন শিশু-কিশোর  মসজিদে নামাজ আদায় শুরু করলে ১৩ জন শেষ পর্যন্ত ৪০ দিন পূর্ণ করেছে। উল্লেখ্য বিষয় হলো  অতি দ্রুতই তাদের পুরস্কৃত করবেন বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন প্রবাসী মোঃ জিয়াউল হক।এদিকে অতিরিক্ত পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তাদের দেয়া হয়েছে ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর এর পক্ষ থেকে।

খুঁজুন