শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য টাঙ্গাইলে ঈদে জমে উঠেছে বেচাকেনা

টাঙ্গাইলে ঈদে জমে উঠেছে বেচাকেনা

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইলঃ

ঈদকে সামনে রেখে  টাঙ্গাইলের বিপণিবিতান গুলোতে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা গণ।  পরিবারের সদস্যদের পছন্দের পোশাক কিনে দিতে দোকানে দোকানে ছুটছেন অনেকে। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে বেচাকেনা। যত ঈদ ঘনিয়ে আসছে দোকানে ক্রেতাদের ভিড়ও বাড়ছে ।

পৌর শহরের বিপণিবিতান গুলো ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। কিছু কিছু মার্কেট গুলোতে ভিড় সামাল দিতে কখনো কখনো হিমশিম খেতে হচ্ছে  দোকানি-কর্মচারীদের। বেশিরভাগ মানুষ দোকানে বা দোকানের সামনে ইফতার করতে দেখা গেছে।

ঈদে তরুণদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি,কাবলি, জিন্স প্যান্ট ও শার্ট। তবে পাঞ্জাবি পায়জামার কদর বেড়েছে।  বিভিন্ন দোকানে গিয়ে পছন্দের পাঞ্জাবি কিনতে দেখা যায় অনেক তরুণকে।

শহরের জেলা সদর রোডে অ্যমব্রেলা শপে পাঞ্জাবি কিনতে আসা আলিফ আহসান জানান, বন্ধুদের সবাই পাঞ্জাবি ও পায়জামা কিনেছে। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের তারা বিভিন্ন শপে ৪০% বা ৫০% ছাড়ের বিজ্ঞাপন দেখে শপে ঢুকে হতাশ হচ্ছি। লিখা ফ্ল্যাট ৫০% ছাড়  শপে ঢুকে দেখছি নির্দিষ্ট কিছু ব্রান্ডের উপর এই ছাড় দেওয়া হয়েছে। ফ্ল্যাট ৫০ % ছাড়ে আবার নির্দিষ্ট কিছু পণ্য আসে কোথা থেকে? 

টাঙ্গাইল শহরের হাবিবুর রহমান প্লাজা, হীরা সুপার মার্কেট, সমবায় সুপার মার্কেট সহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে , ঈদে ইন্ডিয়ান জর্জেট, কাঁচাবাদাম, লেহেঙ্গা, টাঙ্গাইলের শাড়িসহ বিভিন্ন ডিজাইনের পোশাক রয়েছে। এসব পোশাক দেড় হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছোটদের স্কার্টের জনপ্রিয়তাও রয়েছে তুঙ্গে।

সাবা রহমান চৈতী  জানান, ঈদ উপলক্ষে গতকাল ড্রেস কিনতে এসেছিলাম ৬ ঘন্টা ঘুরেও পছন্দের ড্রেস কিনতে পারিনি। আজ আবার এসেছি। বাড়ির সবার জন্য ঈদের পোশাক কেনা হয়েছে। শুধু আমারটাই বাকি।  বড়দের চাইতে ছোটদের পোশাক ও জুতার দাম প্রায় দ্বিগুণ।

রহিমা রহমান জানান,

 গতবারের তুলনায় ডিজাইনে কিছুটা ভিন্নতা রয়েছে।বেশিরভাগ দোকানেই গত বছরের পুরনো কাপড়। তবে দাম এবার অনেক বেড়ে গেছে।

সুলতান শো রুমের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন বলেন, ক্রেতারা নিত্য-নতুন ডিজাইনের পোশাক কিনছেন। তাদের কথা মাথায় রেখে আমারা নির্দিষ্ট  ব্রান্ডের  পোশাকে ৫০% পর্যন্ত ছাড় দিয়েছি। এখানে বিভিন্ন ব্রান্ডের নতুন নতুন ডিজাইনের পোশাক রয়েছে। 

ফ্ল্যাট ৫০% ছাড়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা পাঞ্জাবি ও কাবলি সেটে ৫০% ছাড় দিয়েছি। 

তাহলে ফ্ল্যাট ৫০% ছাড় লিখলেন কেন?  এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিকই লিখেছি। নিচে ছোট করে পাঞ্জাবি ও কাবলি সেট লিখা রয়েছে। 

এটা কি ক্রেতার সাথে প্রতারণা নয়?  জানতে চাইলে তিনি জানান, না, আমরা কোন প্রতরণা করছি না।

খুঁজুন