শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর টাঙ্গাইলে কেয়ার ক্লাব’র উদ্যোগে ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ-সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে কেয়ার ক্লাব’র উদ্যোগে ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ-সামগ্রী বিতরণ

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রচেষ্টায় গড়ে তোলা সেচ্ছাসেবী সংগঠন “কেয়ার ক্লাব” এর উদ্যোগে অসহায়, দুস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ-সামগ্রী বিতরণ করা হয়েছে। 

গতকাল শনিবার টাঙ্গাইল সদর উপজেলা মগরা ইউনিয়নের আয়নাপুর এলাকায় ৫০জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর আগেও কেয়ার ক্লাব’র আয়োজনে গত শুক্রবার (২২এপ্রিল) টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর এলাকায় মারকাযুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসায় ৫০জন এতিমদের ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এরপর বৃহস্পতিবার (২৮এপ্রিল) সদর উপজেলা গালা ইউনিয়নের রসুলপুর এলাকায় ৫০জন হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এতে সেচ্ছাসেবী সংগঠন “কেয়ার ক্লাব” এর প্রতিষ্ঠতা সভাপতি সিনহা ইসলাম অর্না, সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া অফরিন, উৎস  (মেন্টর), সুহি (মেন্টর), সদস্য সুরভী, তোয়া, ফাতেমা, হৃদয়, জয়, রাহাত ও সাদনান অংশ নেয়।

সেচ্ছাসেবী সংগঠন “কেয়ার ক্লাব” এর প্রতিষ্ঠাতা সভাপতি সিনহা ইসলাম অর্না বলেন, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রচেষ্টায় গড়ে তোলা কেয়ার ক্লাবের সার্বিক সহযোগিতায় রমজান মাসে আমাদের তিনটি প্রোগ্রাম ছিলো তিনটি প্রোগ্রামের মধ্যে এতিমদের ইফতার বিতরণ। তাছারাও গরীব দুখিদের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ। 

অর্না আরোও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের প্রতি আরোও বেশী করে সহযােগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থবানদের প্রতি আহবান জানান।

ঈদ সামগ্রী পেয়ে হারান আলী বলেন, এই ছোট ছোট বাচ্চারা নিজের প্রচেষ্টায় যে আমাদের গরীবদের প্রতি মানবতা দেখিয়েছেন তা কোন দিন ভোলার নয়। আমারা এই ঈদ সামগ্রী পেয়ে অনেক খুশি। তাদের অনেক দিন বাচিয়ে রাখুক এই দোয়া করি।

খুঁজুন