শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার জন্য জেলা প্রশাসকের আর্থিক অনুদান

টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার জন্য জেলা প্রশাসকের আর্থিক অনুদান

 মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইলঃ

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার অস্বচ্ছ মেধাবী শিক্ষার্থী তন্নী আক্তারকে অধ্যয়নের জন্যে আর্থিক সহযোগিতার হাত বাড়ালেন জেলা প্রশাসক ড. আতাউল গণি। আজ বুধবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসকের কক্ষে এ অনুদান প্রদান করা হয়। 

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, 

 বাংলাদেশের মেডিকেল কলেজ এন্ড হসপিটালে অধ্যয়নের জন্যে দেশব্যাপী অনুষ্ঠিত এম.বি.বি.এস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থী তন্নী আক্তার কৃতিত্বের সাথে শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এ ভর্তি হবার সুযোগ লাভ করেছে। কিন্তু মেয়েটি পিতৃহারা এবং অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হবার দরুন মেডিকেলে ভর্তি হবার খরচ বহন করা তার জন্য কষ্টসাধ্য হয়ে পরেছিলো। 

মেধাবী এই ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ যেন অর্থাভাবে কোনোভাবেই প্রতিবন্ধকতার শিকার না হয় সেজন্য টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি আজ বুধবার  শিক্ষার্থীর হাতে ২০ হাজার টাকা তুলে দেন এবং তার ভবিষ্যতের জন্য সর্বময় মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, এই কৃতি শিক্ষার্থী ২৭ এপ্রিল আর্থিক অনুদান চেয়ে  জন্য টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন।আবেদন প্রেক্ষিতে তাৎক্ষণিক জেলা প্রশাসক তাকে অর্থনৈতিক অনুদান মঞ্জুর করে এক নজির স্থাপন করলেন।

খুঁজুন