মোঃ সিরাজ আল মাসুদঃ টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশাতে থাকা খালেক (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন।
এতে অটোরিকশার চালক নাজমুল ও যাত্রী নান্নু মাস্টার নামের দুইজন গুরুত্বর আহত হয়েছেন। আহত দুইজনের বাড়ি ভোলারপাড়া গ্রামে।
শনিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার হেমনগর রেল স্টেশনের কাছে ভোলারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলা লুটুরচর গ্রামে। তিনি কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকুরি করতেন। আহত দুজনকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাটি রেলক্রসিং পাড় হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগ্রামী লোকাল ট্রেনের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুত্ব আহত অবস্থায় আব্দুল খালেককে হেমনগর হক ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ১; আহত ২
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ১; আহত ২
মোঃ সিরাজ আল মাসুদঃ টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশাতে থাকা খালেক (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন।এতে অটোরিকশার চালক নাজমুল ও যাত্রী নান্নু মাস্টার নামের দুইজন গুরুত্বর আহত হয়েছেন। আহত দুইজনের বাড়ি ভোলারপাড়া গ্রামে।শনিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার হেমনগর
রেল স্টেশনের কাছে ভোলারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলা লুটুরচর গ্রামে। তিনি কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকুরি করতেন। আহত দুজনকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাটি রেলক্রসিং পাড় হওয়ার সময় বঙ্গবন্ধু
সেতু পূর্ব রেল স্টেশন থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগ্রামী লোকাল ট্রেনের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুত্ব আহত অবস্থায় আব্দুল খালেককে হেমনগর হক ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত