শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক তাপমাত্রা ছাড়িয়েছে ৪৯ ডিগ্রি, দিল্লিতে সতর্কতা জারি

তাপমাত্রা ছাড়িয়েছে ৪৯ ডিগ্রি, দিল্লিতে সতর্কতা জারি

ভারতের রাজধানী দিল্লিতে গত শুক্রবার তাপমাত্রা ৪৯.১ ডিগ্রিতে পৌঁছেছে। উত্তর-পশ্চিমে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ইতোমধ্যে হলদু সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, দিল্লির তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াসে।

আপাতত পরিস্থিতি পরিবর্তনের আভাসও নেই। আশঙ্কা করা হচ্ছে আপাতত গড় তাপমাত্রা ৪৮ ডিগ্রির আশপাশে থাকবে। এই পরিস্থিতিতে মানুষকে ঘরের বাইরে বের হওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে।

এপ্রিলেও একইরকম গরমে পুড়েছে দিল্লি। এপ্রিলের গরমের মতো গরম দিল্লিতে সবশেষ দেখা গিয়েছিল ১৯৫১ সালে। এবারের এপ্রিলে বৃষ্টি হয়েছে মাত্র ০.‌৩ মিলিমিটার। মার্চে অবশ্য স্বাভাবিক বৃষ্টি পেয়েছিল দিল্লি।

মূলত এ বছরের মার্চ থেকেই তাপপ্রবাহ চলছে দিল্লিতে। মার্চে একটি তাপপ্রবাহের পরে এপ্রিলে আসে তিনটি তাপপ্রবাহ।

সাধারণভাবে যদি সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হয় এবং স্বাভাবিকের থেকে তা যদি ৪.৫ ডিগ্রি বেশি থাকে, তাহলে সেখানে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

খুঁজুন