আগামী কয়েকদিন সারাদেশে তাপমাত্রা কমে
জেঁকে ধরবে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়বে চারদিক। এছাড়া চলতি সপ্তাহে উত্তরাঞ্চলসহ
বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
রোববার সকালে দেয়া ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই
বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, আজ
রাতের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে
এর আগে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয় ১৩ ডিগ্রি
সেলসিয়াস, নিকলিতেও এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ সকালে দেশের সর্বনিম্ন
তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।
ঢাকায় শনিবার সর্বনিম্ন
তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি থাকলেও রোববার তা বেড়ে হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি
সেলসিয়াস।
শনিবার দেশের সর্বোচ্চ
তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল
২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ জানান, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায়
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাতের
তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য
বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
তাপমাত্রা কমে জেঁকে ধরবে শীত
তাপমাত্রা কমে জেঁকে ধরবে শীত
আগামী কয়েকদিন সারাদেশে তাপমাত্রা কমে জেঁকে ধরবে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়বে চারদিক। এছাড়া চলতি সপ্তাহে উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।রোববার সকালে দেয়া ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, আজ রাতের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারেএর আগে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নয় দশমিক ছয় ডিগ্রি
সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস, নিকলিতেও এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি থাকলেও রোববার তা বেড়ে হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক
৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ জানান, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত