রোকসানা মনোয়ার : ডিসেম্বরে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে।
এতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। বৃহস্পতিবার দীর্ঘমেয়াদী
পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. এ এম মান্নান জানান, ডিসেম্বর সামগ্রিকভাবে দেশে
স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ
সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।
এছাড়া চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে
পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মাসের শেষার্ধে দেশের
কোথাও কোথাও ১-২টি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (০৬-০৮ ডিগ্রি
সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে ডিসেম্বরে দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল
পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।
প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। অন্যদিকে চলতি মাসে
দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫০-২ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় উজ্জ্বল
সূর্যকিরণকাল হবে সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘণ্টা।
তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে
তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে
রোকসানা মনোয়ার : ডিসেম্বরে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। এতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। বৃহস্পতিবার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ ড. এ এম মান্নান জানান, ডিসেম্বর সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি
হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।এছাড়া চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২টি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (০৬-০৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে ডিসেম্বরে দেশের
নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। অন্যদিকে চলতি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫০-২ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল হবে সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘণ্টা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত