ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী সোমবারের (১৮ জুলাই) পর থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে। সে সময় বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও দু’দিন চলতে পারে। এই দু’দিন সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপদাহ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তিনি জানান, ঢাকা, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ কারণে এসব অঞ্চলে যে গরম অনুভূত হচ্ছে, তা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে।
তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও দু’দিন
তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও দু’দিন
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী সোমবারের (১৮ জুলাই) পর থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে। সে সময় বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে
পারে।আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও দু’দিন চলতে পারে। এই দু’দিন সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপদাহ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।তিনি জানান, ঢাকা, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও
চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ কারণে এসব অঞ্চলে যে গরম অনুভূত হচ্ছে, তা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত