বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে আকাশে মেঘ যতটুকু ছিল, তাও উড়ে গিয়ে লঘুচাপের আশপাশে জড়ো হয়েছে। এতে রোদ সকাল থেকেই সরাসরি ভূখণ্ডে নেমে এসে গরম তৈরি করছে।
রবিবারের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ যদি আরও শক্তি অর্জন করে, তাহলে সোম অথবা পরদিন মঙ্গলবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, লঘুচাপটি নিম্নচাপ থেকে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তা মিয়ানমার উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি। তবে এর প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ বৃষ্টি বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধেয়ে আসছে ‘অশনি’
ধেয়ে আসছে ‘অশনি’
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে আকাশে মেঘ যতটুকু ছিল, তাও উড়ে গিয়ে লঘুচাপের আশপাশে জড়ো হয়েছে। এতে রোদ সকাল থেকেই সরাসরি ভূখণ্ডে নেমে এসে গরম তৈরি করছে।রবিবারের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ যদি আরও শক্তি অর্জন করে, তাহলে
সোম অথবা পরদিন মঙ্গলবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।ভারতের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, লঘুচাপটি নিম্নচাপ থেকে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে
পারে। যদি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তা মিয়ানমার উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি। তবে এর প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ বৃষ্টি বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত