বৃষ্টির পানি জমে থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট তৈরি হয়েছে। যাত্রীরা গাড়িতে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গন্তব্যে যেতে না পেরে পায়ে হেঁটে রওয়ানা হয়েছেন।
সকালে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন মানুষ। গাজীপুরের বোর্ডবাজার, চেরাগআলী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচলে ধীরগতি রয়েছে। মানুষজন বলছেন, শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। এছাড়া সড়কে খানাখন্দ থাকায় এবং বিআরটি প্রকল্পের কাজের কারণে যানজট তৈরি হয়েছে। পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে মানুষ। টঙ্গী মিলগেট থেকে গাজীপুরমুখী এক লেনে ধীরগতিতে গাড়ি চলাচল করলেও অন্য লেন বন্ধ রয়েছে।
তীব্র যানজট হেঁটে গন্তব্যে যাচ্ছে মানুষ
তীব্র যানজট হেঁটে গন্তব্যে যাচ্ছে মানুষ
বৃষ্টির পানি জমে থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট তৈরি হয়েছে। যাত্রীরা গাড়িতে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গন্তব্যে যেতে না পেরে পায়ে হেঁটে রওয়ানা হয়েছেন।সকালে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত
সড়কে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন মানুষ। গাজীপুরের বোর্ডবাজার, চেরাগআলী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচলে ধীরগতি রয়েছে। মানুষজন বলছেন, শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গেছে।
এছাড়া সড়কে খানাখন্দ থাকায় এবং বিআরটি প্রকল্পের কাজের কারণে যানজট তৈরি হয়েছে। পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে মানুষ। টঙ্গী মিলগেট থেকে গাজীপুরমুখী এক লেনে ধীরগতিতে গাড়ি চলাচল করলেও অন্য লেন বন্ধ রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত