শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
প্রবাস তেহরানে থাকা ২৮ বাংলাদেশি পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন

তেহরানে থাকা ২৮ বাংলাদেশি পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন

ইরান ও ইসরায়েলের যুদ্ধে তেহরানে থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর তালিকার ২৮ বাংলাদেশি পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন। সড়ক পথেই তারা সীমান্তে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পাকিস্তান সরকারের সহযোগিতায় তারা সীমান্ত হতে শিগগিরই করাচি পৌঁছাবেন। সেখান থেকে বিমান যোগে দুবাই হয়ে তারা বাংলাদেশ ফেরার কথা রয়েছে।

দেশে প্রত্যাবর্তনের এ প্রক্রিয়ার শুরুতে আগ্রহী ৯২ বাংলাদেশির তালিকা তৈরি করে পাকিস্তান সরকারকে দেওয়া হয়েছে। প্রথম ধাপে ২৮ বাংলাদেশি নাগরিকের ঢাকায় ফেরানোর চেষ্টা চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই ২৮ জনের মধ্যে অসুস্থ, নারী, শিশু এবং ইরানে চিকিৎসা নিতে যাওয়ারা অগ্রাধিকার পাবেন। আপাতত তেহরানের বাংলাদেশের দূতাবাস দেশে ফিরতে আগ্রহীদের জড়ো করবে।

খুঁজুন