বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়ন এর গাবতলা পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধ, বাঁধ সংস্কার ও নদী শাসনের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কৃষক সমিতি শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে এক কৃষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। শরণখোলা উপজেলা কৃষক সমিতির সভাপতি নুরুল হক বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ।
বক্তব্য রাখেন বাগেরহাট জেলা সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, জেলা কৃষক সমিতি নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা কৃষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান লাকী, শরণখোলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী, স্থানীয় কৃষক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এই অঞ্চল সিডরে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয় রোধে মানুষের দাবির প্রেক্ষিতে এখানে বাঁধ নির্মাণ করা হয়েছে কিন্তু স্বল্প সময়ের মধ্যে সেই বাঁধ নদীতে ভেসে গেছে। বক্তারা এর কারন খুঁজে বের করে প্রতিকারে ব্যবস্থা গ্রহণ ও নদী শাসন করে দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ এর দাবী জানান। সমাবেশে আশপাশের গ্রামের কয়েকশো কৃষক অংশ গ্রহন করেন।
বাগেরহাটের মাধ্যমিক শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারণা নিজস্ব প্রতিবেদক বাগেরহাট: বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের নিয়ে শপথবাক্য পাঠ, কেসস্টাডি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ নভেম্বর) বাগেরহাটের ফকিরহাট নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে অডিটোরিয়ামে এ প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইউএনএফপিএ প্রকল্পে আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন ও নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি শেখ আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র হীরা। বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, অভিভাবক কর্তৃক বাল্যবিবাহ দেওয়া একটি যৌন হয়রানিমূলক সামাজিক অপরাধ। এই সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করাই এই প্রচারণার মূল লক্ষ্য।
টেকসই বাঁধের দাবিতে শরণখোলায় কৃষক সমিতির মানববন্ধন
টেকসই বাঁধের দাবিতে শরণখোলায় কৃষক সমিতির মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়ন এর গাবতলা পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধ, বাঁধ সংস্কার ও নদী শাসনের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কৃষক সমিতি শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে এক কৃষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। শরণখোলা উপজেলা কৃষক সমিতির সভাপতি নুরুল হক বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ। বক্তব্য রাখেন বাগেরহাট জেলা সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, জেলা কৃষক সমিতি নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা কৃষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান লাকী, শরণখোলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী, স্থানীয় কৃষক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এই অঞ্চল সিডরে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়
রোধে মানুষের দাবির প্রেক্ষিতে এখানে বাঁধ নির্মাণ করা হয়েছে কিন্তু স্বল্প সময়ের মধ্যে সেই বাঁধ নদীতে ভেসে গেছে। বক্তারা এর কারন খুঁজে বের করে প্রতিকারে ব্যবস্থা গ্রহণ ও নদী শাসন করে দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ এর দাবী জানান। সমাবেশে আশপাশের গ্রামের কয়েকশো কৃষক অংশ গ্রহন করেন। বাগেরহাটের মাধ্যমিক শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারণা নিজস্ব প্রতিবেদক বাগেরহাট: বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের নিয়ে শপথবাক্য পাঠ, কেসস্টাডি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ নভেম্বর) বাগেরহাটের ফকিরহাট নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে অডিটোরিয়ামে এ প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইউএনএফপিএ প্রকল্পে আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন ও নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি শেখ আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র হীরা। বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, অভিভাবক কর্তৃক বাল্যবিবাহ দেওয়া একটি যৌন হয়রানিমূলক সামাজিক অপরাধ। এই সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করাই এই প্রচারণার মূল লক্ষ্য।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত