রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর টেংগারচর ইউনিয়ন উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

টেংগারচর ইউনিয়ন উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

গজারিয়া প্রতিনিধি :

"হোক না আমার কুঁড়ে ঘর আমিও দিব নির্ধারিত কর" এই স্লোগানে টেংগারচর  ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা -২০২৫-২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে। এবার অর্থ বছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে ১,৩৬,৪০,৯৩১/- ( এক কোটি ছত্রিশ লক্ষ চল্লিশ হাজার নয়শত একত্রিশ ) টাকার টেংগারচর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 

মোঃ কামরুল হাছান ফরাজী এর সভাপতিত্বে খসড়া বাজেট হালনাগাদ করে চুড়ান্ত বাজেট তৈরির লক্ষ্যে উন্মুক্ত বাজেট সভার কাযক্রম শুরু করা হয়।

এসময়  খসড়া বাজেট ঘোষণা করেন

ইউনিয়ন প্রশাসনিক কর্মকতা জনাব রহিমা দেওয়ান।

 দীর্ঘ সময় বাজেটের উপর শুনানি শেষে চুড়ান্ত বাজেট প্রনয়ন করার সিদ্ধান্ত গ্রহন করেন সভাপতি  এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মহোদয়কে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য নিদের্শনা প্রদান করেন ।উক্ত বাজেট সভায়, ইউনিয়ন পরিষদের সকল কর্মকতা কর্মচারী, ইউপি সদস্য, বিভিন্ন কমিটির সদস্য ও   গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুঁজুন