নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী)
তেতুলিয়া নদীতে ভেসে এসেছে অর্ধগলিত একটি মৃতদেহ। বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতদেহটির কোন পরিচয় এখনও মেলেনি।
স্থানীয় ইউপি সদস্য শুকুর মিয়া জানান, ওই ইউনিয়নের দারভাঙা গ্রাম সংলগ্ন তেতুলিয়া নদীর পাড়ে ওইদিন একটি অর্ধগলিত একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করেন।
এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, ‘ধারণা করছি ১৫-২০ দিন আগের লাশ এটি। পচে-গলে গেছে। কিছুদিন আগে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার জেলে ট্রলার ডুবিতে নিখোঁজদের কেউ হবে হয়তো। নিখোঁজ জেলে পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে। তারা শনাক্ত করতে পারলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।’
তেতুলিয়া নদীতে ভেসে এসেছে পরিচয়হীন মৃতদেহ
তেতুলিয়া নদীতে ভেসে এসেছে পরিচয়হীন মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী)তেতুলিয়া নদীতে ভেসে এসেছে অর্ধগলিত একটি মৃতদেহ। বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতদেহটির কোন পরিচয় এখনও মেলেনি। স্থানীয় ইউপি সদস্য শুকুর মিয়া জানান, ওই ইউনিয়নের দারভাঙা গ্রাম
সংলগ্ন তেতুলিয়া নদীর পাড়ে ওইদিন একটি অর্ধগলিত একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করেন। এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, ‘ধারণা করছি ১৫-২০ দিন আগের
লাশ এটি। পচে-গলে গেছে। কিছুদিন আগে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার জেলে ট্রলার ডুবিতে নিখোঁজদের কেউ হবে হয়তো। নিখোঁজ জেলে পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে। তারা শনাক্ত করতে পারলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।’
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত