থাইল্যান্ডে পুলিশ আবাসনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ২৮ জনের বেশি লোক আহত হয়েছে। প্রাদেশিক গভর্নর এ কথা স্থানীয় সাংবাদিকদের বলেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে এ হামলার ঘটনা ঘটে।
২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণে স্থানীয় পর্যায়ে সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই অঞ্চলে তারা বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে।
নারাথিওয়াটের গভর্নর সানান পঙ্গাকসর্ন এএফপিকে বলেছেন, একজন সন্দেহভাজন গাড়িটি ফেলে যাওয়ার আগে গাড়িটি চালিয়ে পুলিশ অবাসনের সামনে নিয়ে আসে। গাড়িটি পার্ক করার পরপরই একটি বোমা বিস্ফোরিত হয়। গভর্নর বলেন, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে এবং সম্ভাব্য উদ্দেশ্যগুলি তদন্ত করছে।
তিনি আরও বলেন, বিস্ফোরণে একজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র : বাসস
থাইল্যান্ডে গাড়িবোমা বিস্ফোরণ
থাইল্যান্ডে গাড়িবোমা বিস্ফোরণ
থাইল্যান্ডে পুলিশ আবাসনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ২৮ জনের বেশি লোক আহত হয়েছে। প্রাদেশিক গভর্নর এ কথা স্থানীয় সাংবাদিকদের বলেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে এ হামলার ঘটনা ঘটে।২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণে স্থানীয়
পর্যায়ে সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই অঞ্চলে তারা বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে।নারাথিওয়াটের গভর্নর সানান পঙ্গাকসর্ন এএফপিকে বলেছেন, একজন সন্দেহভাজন গাড়িটি ফেলে যাওয়ার আগে গাড়িটি চালিয়ে পুলিশ অবাসনের সামনে নিয়ে আসে। গাড়িটি পার্ক করার
পরপরই একটি বোমা বিস্ফোরিত হয়। গভর্নর বলেন, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে এবং সম্ভাব্য উদ্দেশ্যগুলি তদন্ত করছে।তিনি আরও বলেন, বিস্ফোরণে একজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র : বাসস
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত