সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক থাইল্যান্ডে নির্বিচারে বন্দুক হামলা

থাইল্যান্ডে নির্বিচারে বন্দুক হামলা

থাইল্যান্ডের একটি প্রি স্কুল ডে-কেয়ার সেন্টারে সাবেক এক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৪ শিশু রয়েছে।

দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশের নং বুয়া লম্ফু শহরে হতাহতের এ ঘটনা ঘটে। রয়্যাল থাই পুলিশের উপ-প্রধান জানান, ওই পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার স্ত্রী, সন্তানকেও হত্যা করেন। সেই হামলায় আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। এরপর আত্মহত্যা করেন ওই হামলাকারী। তবে হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, হামলাকারী সাবেক পুলিশ সদস্য মাদকাসক্ত ছিলেন। এর আগে একই কারণে চাকরি থেকে বরখাস্ত হন ওই হামলাকারী। মাদকের মামলায় শুক্রবার তার আদালতে নির্ধারিত তারিখে হাজিরা দেওয়ার কথা ছিল। 

খুঁজুন