মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি : শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জানুয়ারি ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্টে এর কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়, বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি
র্যালি বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন, উপ-পরিচালক নুরুর আবছার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ মৌসুমি আক্তার, উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল,পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মায়া বেগমসহ অন্যান্যরা।
জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন বলেন দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আত্ম সামাজিক উন্নয়নে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে সকলকে আরো ভালো করে কাজ করার আহ্বান জানান তিনি।