মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজু পাড়া গ্রামের বাড়ি ফেরার পথে বাইক-নসিমন সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। ১০ মাচ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বালিডাঙ্গী -- লাহিড়ী সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ১৭ বছরের বাইক আরোহী সুজন ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের দায়মুল ইসলামের ছেলে। দূর্ঘটনার তথ্য নিশ্চিৎ করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ডন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকালে গাড়িতে ঢাকা থেকে আসে নিহতের চাচাতো ভাই দেলোয়ার। তাকে বাইক যোগে বাসায় নিতে আসে সুজন। ফেরার পথে অপরদিক থেকে আসা নসিমনে সাথে মুখোমুখি সংর্ঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সুজন। আর আহত দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। ওসি জানান, আইনগত পক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি/টুডেইস/নিউজ
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী থেকে বাড়ির ফেরার পথে দূর্ঘটনায় নিহত কিশোর
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী থেকে বাড়ির ফেরার পথে দূর্ঘটনায় নিহত কিশোর
মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজু পাড়া গ্রামের বাড়ি ফেরার পথে বাইক-নসিমন সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। ১০ মাচ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বালিডাঙ্গী -- লাহিড়ী সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত
১৭ বছরের বাইক আরোহী সুজন ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের দায়মুল ইসলামের ছেলে। দূর্ঘটনার তথ্য নিশ্চিৎ করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ডন।প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকালে গাড়িতে ঢাকা থেকে আসে নিহতের চাচাতো ভাই দেলোয়ার। তাকে বাইক যোগে বাসায় নিতে আসে
সুজন। ফেরার পথে অপরদিক থেকে আসা নসিমনে সাথে মুখোমুখি সংর্ঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সুজন। আর আহত দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। ওসি জানান, আইনগত পক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বিডি/টুডেইস/নিউজ
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত