শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মোটরসাইকেল সহ চোর আটক

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মোটরসাইকেল সহ চোর আটক

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার  রানীশংকৈল থানা পুলিশ এর একটি চৌকস দল এস, আই ,এরশাদ,এস ,আই, প্রদীপ ও এস, আই ,নুরে আলম সহ তাদের সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে  ১১ মার্চ শুক্রবার অভিযান চালিয়ে নুর ইসলাম হৃদয় ও ফরিদুল ইসলাম নামে ২ যুবক কে আটক করেছে।

এ বিষয়ে ১২ মার্চ শনিবার   রানীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ এস, এম, জাহিদ ইকবাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব‍্যাপারে ওসি জাহিদ ইকবাল বলেন, এ ঘটনার সাথে জরিত আরো ১ জন চোর আঃরাজ্জাক কাউন্সিলার পলাতক রয়েছে ।

এই বিষয়ে থানায় ১টি মামলা রুজু হয়েছে। মোটরসাইকেল চোরদের ভয়ে এলাকার মোটর সাইকেল আরোহীরা চরম আতংকে রয়েছেন। তবে পূলিশের এহেন কর্মকান্ডে সুধি মহল পুলিশকে ধন‍্যবাদ জ্ঞাপন করেছেন ।




বিডি/টুডেইস/নিউজ


খুঁজুন