নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রবিবার এক ঘোষণায় তিনি জানান, সময় এসেছে নতুনদের জন্য জায়গা করে দেওয়ার। তবে তিনি নিশ্চিত করেছেন, ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলবেন।
৩৫ বছর বয়সি উইলিয়ামসন ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে মোট ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এর মধ্যে ৭৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবং ২০১৬ ও ২০২২ আসরের সেমিফাইনালে তুলে এনেছেন। ফরম্যাটটিতে তার সংগ্রহ ২,৫৭৫ রান, যার মধ্যে আছে ১৮টি অর্ধশতক।
অবসর প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘এই ফরম্যাটে অনেক সুন্দর স্মৃতি রয়েছে। দীর্ঘদিন এর অংশ হতে পেরে কৃতজ্ঞ।
আমার এবং দলের জন্য এখনই সঠিক সময়। নতুনদের সুযোগ করে দিয়ে আগামী বিশ্বকাপের প্রস্তুতি এগিয়ে নেওয়াই হবে দলের জন্য গুরুত্বপূর্ণ।’
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, উইলিয়ামসন যদিও কেন্দ্রীয় চুক্তিতে নেই, তিনি ওয়ানডে ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে এখনো খোলা মনে সিদ্ধান্ত নেবেন। টেস্ট ক্রিকেটে তার উপস্থিতি নিশ্চিত করে বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিংক বলেছেন, ‘কেন যেকোনো সময়ের অন্যতম সেরা নিউজিল্যান্ড ক্রিকেটার। তার ব্যাটিং, নেতৃত্ব ও অবদান অপরিমেয়।’
ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শকদের সামনে আবারও দেখা যাবে ব্ল্যাক ক্যাপসদের এই কিংবদন্তিকে।
টি-টোয়েন্টিকে বিদায় জানালেন উইলিয়ামসন
টি-টোয়েন্টিকে বিদায় জানালেন উইলিয়ামসন
নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রবিবার এক ঘোষণায় তিনি জানান, সময় এসেছে নতুনদের জন্য জায়গা করে দেওয়ার। তবে তিনি নিশ্চিত করেছেন, ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলবেন।৩৫ বছর বয়সি উইলিয়ামসন ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে মোট ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।এর মধ্যে
৭৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবং ২০১৬ ও ২০২২ আসরের সেমিফাইনালে তুলে এনেছেন। ফরম্যাটটিতে তার সংগ্রহ ২,৫৭৫ রান, যার মধ্যে আছে ১৮টি অর্ধশতক।অবসর প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘এই ফরম্যাটে অনেক সুন্দর স্মৃতি রয়েছে। দীর্ঘদিন এর অংশ হতে পেরে কৃতজ্ঞ।আমার এবং দলের জন্য এখনই সঠিক সময়। নতুনদের সুযোগ করে দিয়ে আগামী বিশ্বকাপের প্রস্তুতি এগিয়ে নেওয়াই হবে দলের জন্য
গুরুত্বপূর্ণ।’নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, উইলিয়ামসন যদিও কেন্দ্রীয় চুক্তিতে নেই, তিনি ওয়ানডে ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে এখনো খোলা মনে সিদ্ধান্ত নেবেন। টেস্ট ক্রিকেটে তার উপস্থিতি নিশ্চিত করে বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিংক বলেছেন, ‘কেন যেকোনো সময়ের অন্যতম সেরা নিউজিল্যান্ড ক্রিকেটার। তার ব্যাটিং, নেতৃত্ব ও অবদান অপরিমেয়।’ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শকদের সামনে আবারও দেখা যাবে ব্ল্যাক ক্যাপসদের এই কিংবদন্তিকে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত