টেস্ট
সিরিজের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের
প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আগামীকাল দিল্লীতে
মাঠে নামবে দুই দল। এর আগে জানা গেল, ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক
টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের
বিপক্ষে সিরিজের ২য় ম্যাচে আগামীকাল ৯ অক্টোবর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে
নামবে বাংলাদেশ। জানা গেছে, ২য় ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে
অবসরে যাওয়ার ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ।
গণমাধ্যমে
প্রকাশিত প্রতিবেদনে থেকে জানা গেছে, ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিই
হতে চলেছে বাংলাদেশের জার্সিতে এ ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। অভিজ্ঞ এই
ক্রিকেটার বিসিবিকেও নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানা গেছে।
মাহমুদউল্লাহ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২১ সালে। বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত তিনি
টি-টোয়েন্টি খেলেছেন ১৩৯টি, ১১৭.৭৪ স্ট্রাইক রেটে করেছেন ২৩৯৫ রান, ২০১৮ থেকে ২০২২
সালের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটে ৪৩ ম্যাচে টাইগারদের অধিনায়কত্বও করেছেন তিনি।
টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর
টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর
টেস্ট সিরিজের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আগামীকাল দিল্লীতে মাঠে নামবে দুই দল। এর আগে জানা গেল, ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ।ভারতের বিপক্ষে সিরিজের ২য় ম্যাচে
আগামীকাল ৯ অক্টোবর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। জানা গেছে, ২য় ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে থেকে জানা গেছে, ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিই হতে চলেছে বাংলাদেশের জার্সিতে এ ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। অভিজ্ঞ
এই ক্রিকেটার বিসিবিকেও নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানা গেছে। মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২১ সালে। বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত তিনি টি-টোয়েন্টি খেলেছেন ১৩৯টি, ১১৭.৭৪ স্ট্রাইক রেটে করেছেন ২৩৯৫ রান, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটে ৪৩ ম্যাচে টাইগারদের অধিনায়কত্বও করেছেন তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত