শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর টিএমএসএস এর ভবেরচর শাখা প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কেন্দ্রের উদ্বোধন

টিএমএসএস এর ভবেরচর শাখা প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কেন্দ্রের উদ্বোধন

 টিএমএসএস কুমিল্লা পশ্চিম জোন আওতাভুক্ত টিএমএসএস গজারিয়ার উদ্যোগে ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।

সরেজমিনে দেখা যায়,আজ ০৩'রা মার্চ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকায় ক্ষুদ্রঋণ প্রকল্প টিএমএসএস আওতায় ভবেরচর ইউনিয়ন শাখা প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন টিএমএসএস এর উপ-পরিচালক (পিএচই এন্ড এইচপি) মোহাম্মদ সাজ্জাদ  হোসেন।

টিএমএসএস গৌরিপুর রিজিয়নের প্রধান ধীরেন্দ্রনাথ সরকার এর সঞ্চালনায় ও টিএমএসএস কুমিল্লা পশ্চিম জোন প্রধান নজরুল ইসলাম এর সভাপত্বিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউপি সদস্য ওসমান গনি সরকার মানিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যান্ডোভারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল জাব্বার, টিএমএসএস কো-অডিনেটর টিএইচ এন্ড এইচপি মোঃ বুলবুল আহমেদ।

অনুষ্ঠানে টিএমএসএস এর স্বাস্থ্য শিক্ষা ও সেবা সম্পর্কে উপস্থিত প্রশিক্ষণ মূলক বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ পরিচালক (পিএচই এন্ড এইচপি) মোহাম্মদ সাজ্জাদ  হোসেন। এছাড়াও টিএমএসএস স্বাস্থ্যসেবা কার্যক্রম ও স্বাস্থ্য কার্ডে সুবিধা সর্ম্পকে উপস্থিত সেবা গ্রহীতাদের বুঝিয়ে বলেন টিএমএসএস সহকারী ডোমেইন প্রধান মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস ভবেরচর শাখা ব্যবস্থাপক লিটন রহমান সহ ভবেরচর কলেজ রোড এলাকায় প্রায় শতাধিক সেবা গ্রহীতা।

খুঁজুন