২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পদ্মা সেতুতে তিন বছরের মধ্যে দুই কোটিরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এই যানবাহন থেকে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমসহ মোট টোল আদায় হয়েছে দুই হাজার ৯৩৬ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ১৫০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় শনিবার (২৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল ও টোল আদায়ের কার্যক্রম উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে শুরু হয়। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে নতুন ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) যুক্ত হওয়ায় টোল আদায়ের কার্যক্রম আরও স্বয়ংক্রিয় ও গতিশীল হয়েছে।
সেতু চালুর তিন বছরে সর্বমোট ২ কোটি ২৯ লাখ ২২ হাজার ৬৭৫টি যানবাহন পারাপার হয়েছে। চলতি বছরের শেষ ছয় মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ২৭ হাজার ৫৯৮টি, যেখান থেকে টোল রাজস্ব এসেছে ৪২৫ কোটি ৭৩ লাখ ২৩ হাজার ৯০০ টাকা।
আবু সায়াদ নিলয় বলেন, পদ্মা সেতুর টোল আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘমেয়াদী ঋণের চাপ এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। তবু দিন দিন বাড়ছে যানবাহন পারাপার এবং রাজস্ব, যা ভবিষ্যতে ঋণ পরিশোধে সহায়ক হবে।
তিন বছরে টোল আদায়ে রেকর্ড গড়ল পদ্মা সেতু
তিন বছরে টোল আদায়ে রেকর্ড গড়ল পদ্মা সেতু
২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পদ্মা সেতুতে তিন বছরের মধ্যে দুই কোটিরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এই যানবাহন থেকে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমসহ মোট টোল আদায় হয়েছে দুই হাজার ৯৩৬ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ১৫০ টাকা।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় শনিবার (২৭ ডিসেম্বর) এ তথ্য
নিশ্চিত করেন।তিনি জানান, সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল ও টোল আদায়ের কার্যক্রম উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে শুরু হয়। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে নতুন ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) যুক্ত হওয়ায় টোল আদায়ের কার্যক্রম আরও স্বয়ংক্রিয় ও গতিশীল হয়েছে।সেতু চালুর তিন বছরে সর্বমোট ২ কোটি ২৯ লাখ ২২ হাজার ৬৭৫টি যানবাহন পারাপার হয়েছে। চলতি বছরের শেষ ছয়
মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ২৭ হাজার ৫৯৮টি, যেখান থেকে টোল রাজস্ব এসেছে ৪২৫ কোটি ৭৩ লাখ ২৩ হাজার ৯০০ টাকা।আবু সায়াদ নিলয় বলেন, পদ্মা সেতুর টোল আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘমেয়াদী ঋণের চাপ এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। তবু দিন দিন বাড়ছে যানবাহন পারাপার এবং রাজস্ব, যা ভবিষ্যতে ঋণ পরিশোধে সহায়ক হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত