রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় তিন দিনের ছুটি শেষে খুলছে অফিস

তিন দিনের ছুটি শেষে খুলছে অফিস

 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৯ জুলাই শনিবার থেকে ১১ জুলাই সোমবার পর্যন্ত তিন দিন ছুটি ছিল সরকারি-বেসরকারি অফিস আদালত। এর আগে শুক্রবার হওয়ায় একদিন বেশি ছুটি পেয়েছে সরকারি চাকুরেরা। গতকাল সেই ছুটি শেষ হয়েছে। এরই মধ্যে খুলে গেছে অধিকাংশ অফিস।

তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

খুঁজুন