তিন মাসের ব্যবধানে দেশে
বেকারের সংখ্যা বেড়েছে ২ লাখ ৭০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)
ত্রৈমাসিক শ্রম শক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন
কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিএসের জরিপের তথ্য তুলে ধরেন পরিকল্পনা
প্রতিমন্ত্রী শামসুল আলম।
বিবিএসের
তথ্য বলছে, ২০২২ সালের শেষ প্রান্তিক অক্টোবর থেকে ডিসেম্বর বেকার সংখ্যা ছিল ২৩ লাখ
২০ হাজার জন। চলতি বছরের প্রথম তিন মাসে সে সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজার
জনে। মোট বেকারের মধ্যে পুরুষ ১৭ লাখ ১০ হাজার, নারী ৮ লাখ
৮০ হাজার জন।
সপ্তাহে
যারা এক ঘণ্টাও কোনো কাজ করেননি কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন তাঁদেরকে বেকার
হিসেবে ধরা হয়। অর্থাৎ সপ্তাহে কমপক্ষে এক ঘণ্টা কাজ করে মজুরি গ্রহণ করলেই তিনি
বেকার হিসেবে গণ্য হবেন না।
বিবিএস
বলছে, বর্তমানে দেশের মোট শ্রমশক্তি ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। এর মধ্যে পুরুষ ৪
কোটি ৮২ লাখ ৫০ হাজার জন এবং নারী ২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার জন।
মোট
কর্মে নিয়োজিত জনগোষ্ঠী ৭ কোটি ১১ লাখ। কর্মে নিয়োজিত শ্রমশক্তির মধ্যে কৃষি
খাতে রয়েছে ৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার, শিল্পে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার এবং সেবা খাতে ২
কোটি ৬১ লাখ ১০ হাজার জন।
তিন মাসে বেকার বেড়েছে ২ লাখ ৭০ হাজার
তিন মাসে বেকার বেড়েছে ২ লাখ ৭০ হাজার
তিন মাসের ব্যবধানে দেশে বেকারের সংখ্যা বেড়েছে ২ লাখ ৭০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রম শক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিএসের জরিপের তথ্য তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।বিবিএসের তথ্য বলছে, ২০২২ সালের শেষ প্রান্তিক অক্টোবর থেকে ডিসেম্বর বেকার সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার জন। চলতি বছরের প্রথম তিন
মাসে সে সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজার জনে। মোট বেকারের মধ্যে পুরুষ ১৭ লাখ ১০ হাজার, নারী ৮ লাখ ৮০ হাজার জন।সপ্তাহে যারা এক ঘণ্টাও কোনো কাজ করেননি কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন তাঁদেরকে বেকার হিসেবে ধরা হয়। অর্থাৎ সপ্তাহে কমপক্ষে এক ঘণ্টা কাজ করে মজুরি গ্রহণ করলেই তিনি বেকার হিসেবে গণ্য হবেন না।বিবিএস বলছে, বর্তমানে দেশের মোট শ্রমশক্তি ৭ কোটি
৩৬ লাখ ৯০ হাজার। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার জন এবং নারী ২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার জন। মোট কর্মে নিয়োজিত জনগোষ্ঠী ৭ কোটি ১১ লাখ। কর্মে নিয়োজিত শ্রমশক্তির মধ্যে কৃষি খাতে রয়েছে ৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার, শিল্পে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার এবং সেবা খাতে ২ কোটি ৬১ লাখ ১০ হাজার জন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত