প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
চাকরির মেয়াদ শেষ হওয়ায় অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে গত ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। এরপর অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ ও মুহিবুর রহমানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফ।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব রাশেদা আখতারকে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে সোমবার (২৯ আগস্ট) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তিন অধিদপ্তরে নতুন মহাপরিচালক
তিন অধিদপ্তরে নতুন মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।চাকরির মেয়াদ শেষ হওয়ায় অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর
মুহম্মদ মনসুরুল আলমকে গত ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। এরপর অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ ও মুহিবুর রহমানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল।উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক
অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফ।স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব রাশেদা আখতারকে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।অতিরিক্ত সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে সোমবার (২৯ আগস্ট) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত