রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউপির পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য ইমন মন্ডল (১৯) কে ৩ টি বন্দুক সহ গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।
ইমন ওই এলাকার মনিরুল ইসলাম ওরফে জিন্নার ছেলে।
পাংশা মডেল থানা ওসি স্বপন কুমার মজুমদার বুধবার এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, আমদের সাব-ইনেস্পেক্টর তারিকুল ইসলামের কাছে আসা গোপন তথ্যের ভিত্তিতে আমরা রাতে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এবং ভারতে পালিয়ে থাকা শির্ষ সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য ইমন মন্ডলকে আটক করি।
ওইখানেই তাকে ব্যাপক জিজ্ঞাস্বাবাদ করলে সে তার বাড়ীর উত্তর পার্শ্বে পশ্চিম কোনায় তার চাচা নাসির উদ্দিন মন্ডলের পুকুর চালায় নিয়ে যায়। এরপর সে পুকুর চালায় ঘাসের মধ্য থেকে প্লাষ্টিকের ব্যাগের মধ্যে থাকা সম্রাট বাহিনীর তিনটি সচল একনালা বন্দুক বের করে দেয়। অস্ত্রগুলো সম্রাট বাহিনীই তার কাছে দিয়েছে বলে সে জানায়। তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ স্যারের দিক নির্দেশনায় আমরা পাংশা থানা পুলিশ মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারী সহ সকল অপরাধীদের বিরুদ্ধে নিয়োমিত অভিযান চালিয়ে যাচ্ছি। এ অভিযান চলমান থাকবে।
ইমনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনটি বন্দুক সহ সম্রাট বাহিনীর সদস্য ইমন গ্রেফতার
তিনটি বন্দুক সহ সম্রাট বাহিনীর সদস্য ইমন গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউপির পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য ইমন মন্ডল (১৯) কে ৩ টি বন্দুক সহ গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।ইমন ওই এলাকার মনিরুল ইসলাম ওরফে জিন্নার ছেলে।পাংশা মডেল থানা ওসি স্বপন কুমার মজুমদার বুধবার এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, আমদের সাব-ইনেস্পেক্টর তারিকুল ইসলামের কাছে
আসা গোপন তথ্যের ভিত্তিতে আমরা রাতে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এবং ভারতে পালিয়ে থাকা শির্ষ সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য ইমন মন্ডলকে আটক করি। ওইখানেই তাকে ব্যাপক জিজ্ঞাস্বাবাদ করলে সে তার বাড়ীর উত্তর পার্শ্বে পশ্চিম কোনায় তার চাচা নাসির উদ্দিন মন্ডলের পুকুর চালায় নিয়ে যায়। এরপর সে পুকুর চালায় ঘাসের মধ্য থেকে প্লাষ্টিকের ব্যাগের মধ্যে থাকা সম্রাট বাহিনীর
তিনটি সচল একনালা বন্দুক বের করে দেয়। অস্ত্রগুলো সম্রাট বাহিনীই তার কাছে দিয়েছে বলে সে জানায়। তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ স্যারের দিক নির্দেশনায় আমরা পাংশা থানা পুলিশ মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারী সহ সকল অপরাধীদের বিরুদ্ধে নিয়োমিত অভিযান চালিয়ে যাচ্ছি। এ অভিযান চলমান থাকবে।ইমনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত