হঠাৎ করে পদ্মায় পানি বেড়ে পাওয়ায় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে রাত ১২ টার দিকে ৪ ও ৫ নং ফেরিঘাটের পল্টুন পানির নিচে ডুবে গেলে যানবাহন লোড-আনলোড বন্ধ হয়ে গেলে মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও পরিবহনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, হঠাৎ করে পদ্মায় পানি বাড়ায় দৌলতদিয়া ৫টি ফেরি ঘাটের মধ্যে ৪ও৫ নম্বর ঘাট পানির নিচে ডুবে যাওয়ায় দুটি ঘাটে যানবাহন লোড আনলোড বন্ধ হয়ে জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার জুড়ে পন্যবাহী ট্রাক ও গণপরিবহনের দীর্ঘ জট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন চালকসহ যাত্রীরা। ঘাট থেকে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে আটকে আছে পণ্যবাহী ট্রাক।
এদিকে রাতে কালবৈশাখী ঝড়ের কারণে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের পল্টুনের পাশে কেরামত স্টোরের মালিক কেরামত বলেন, আমার জীবনে পদ্মায় এভাবে পানি বাড়তে দেখিনি। কাল রাত ১১ টার দিকে আমি দোকানে বসে আছি এমন সময় দেখতে পাই আমার দোকান পানিতে ডুবে যাচ্ছে আমি দ্রুত বাড়ীতে ফোন দিয়ে ছেলেদের ডেকে এনে দোকান ঘর ভেঙে সরিয়ে নেই।
আরেক মুদি দোকানি উজ্জ্বল হোসেন বলেন, আমি রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোরের দিকে ঘাটে এসে দেখি, ওই দোকান পানিতে তলিয়ে গেছে। তাড়াতাড়ি ঘোড়ার গাড়ি ভাড়া করে পানিতে নেমে দোকানের মালামাল সরিয়ে ফেলি। পরে দোকান ঘরটি ভেঙে বাড়িতে নিয়ে যাই।
দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন বলেন, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ঘাট দুটি ডুবে যায়। এটি সচলের জন্য কাজ চলছে। আশা করি বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে। এই নৌরুটে ছোট বড় ২১টি ফেরি চলাচল করছে।
তলিয়ে গেছে ফেরিঘাট, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট
তলিয়ে গেছে ফেরিঘাট, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট
হঠাৎ করে পদ্মায় পানি বেড়ে পাওয়ায় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে রাত ১২ টার দিকে ৪ ও ৫ নং ফেরিঘাটের পল্টুন পানির নিচে ডুবে গেলে যানবাহন লোড-আনলোড বন্ধ হয়ে গেলে মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও পরিবহনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।সরেজমিনে দেখা যায়, হঠাৎ করে পদ্মায় পানি বাড়ায় দৌলতদিয়া ৫টি ফেরি ঘাটের মধ্যে ৪ও৫ নম্বর ঘাট পানির নিচে ডুবে যাওয়ায় দুটি ঘাটে যানবাহন লোড আনলোড বন্ধ হয়ে জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার জুড়ে পন্যবাহী ট্রাক ও গণপরিবহনের
দীর্ঘ জট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন চালকসহ যাত্রীরা। ঘাট থেকে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে আটকে আছে পণ্যবাহী ট্রাক।এদিকে রাতে কালবৈশাখী ঝড়ের কারণে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের পল্টুনের পাশে কেরামত স্টোরের মালিক কেরামত বলেন, আমার জীবনে পদ্মায় এভাবে পানি বাড়তে দেখিনি। কাল রাত ১১ টার দিকে আমি দোকানে বসে আছি এমন সময় দেখতে পাই আমার দোকান পানিতে ডুবে যাচ্ছে আমি দ্রুত বাড়ীতে ফোন দিয়ে ছেলেদের ডেকে এনে দোকান ঘর ভেঙে সরিয়ে নেই।আরেক মুদি দোকানি উজ্জ্বল
হোসেন বলেন, আমি রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোরের দিকে ঘাটে এসে দেখি, ওই দোকান পানিতে তলিয়ে গেছে। তাড়াতাড়ি ঘোড়ার গাড়ি ভাড়া করে পানিতে নেমে দোকানের মালামাল সরিয়ে ফেলি। পরে দোকান ঘরটি ভেঙে বাড়িতে নিয়ে যাই।দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন বলেন, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ঘাট দুটি ডুবে যায়। এটি সচলের জন্য কাজ চলছে। আশা করি বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে। এই নৌরুটে ছোট বড় ২১টি ফেরি চলাচল করছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত