ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু'জন কিশোর নিহত। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুপুরের দিকে বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায়। সত্যতা নিশ্চিত করে বগুড়া ফায়ার সার্ভিস এর কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার বেলা ১১টারদিকে দু'জন কিশোর একটি মোটরসাইকেল যোগে গাবতলী উপজেলা থেকে বগুড়া শহরের দিকে আসার পথে দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম বড়িয়া এলাকায় পৌছালে এসময় বিপরীদ-মুখী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকার সুমন এর ছেলে মাহিনুর রহমান (১৪) ও একই উপজেলার দূর্ঘাহাটা গ্রামের উজ্জ্বল রহমান এর ছেলে সিতাব মিয়া (১৫) দু' জনের মৃত্যু হয়।
এব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে ট্রাক ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রাথমিক আইনানুগ পক্রিয়া শেষে নিহত দু' জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্রাক চাপায় সড়কে ঝরলো দু'জন কিশোর এর প্রাণ
ট্রাক চাপায় সড়কে ঝরলো দু'জন কিশোর এর প্রাণ
ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু'জন কিশোর নিহত। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুপুরের দিকে বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায়। সত্যতা নিশ্চিত করে বগুড়া ফায়ার সার্ভিস এর কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার বেলা ১১টারদিকে দু'জন কিশোর একটি মোটরসাইকেল যোগে গাবতলী উপজেলা
থেকে বগুড়া শহরের দিকে আসার পথে দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম বড়িয়া এলাকায় পৌছালে এসময় বিপরীদ-মুখী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকার সুমন এর ছেলে মাহিনুর রহমান (১৪) ও একই উপজেলার দূর্ঘাহাটা গ্রামের উজ্জ্বল রহমান এর
ছেলে সিতাব মিয়া (১৫) দু' জনের মৃত্যু হয়। এব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে ট্রাক ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রাথমিক আইনানুগ পক্রিয়া শেষে নিহত দু' জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত