রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ত্রাণ মন্ত্রণালয়ের ৩০ টি বোট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর

ত্রাণ মন্ত্রণালয়ের ৩০ টি বোট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা.মো. এনামুর রহমান বলেছেন, বিশ বাইশ তলা পর্যন্ত বহুতল ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা উন্নত করার জন্য বিদেশ থেকে ৯ টি লেডার ক্রয় করে আনা হয়েছে। শিগগিরই আরো লেডার আসবে। আর সুনামগঞ্জ  ও সিলেটে এবার ভয়াবহ বন্যায় মানুষের মালামালসহ পারাপারে  ৩০ টি আধুনিক বোট ব্যবহার করা হয়েছে। যা নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে নির্মিত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে আরো ৩০ বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য নির্মিত ৬০ টি মাল্টিপারপাস এক্সেসিবল রেসকিউ বোটের মধ্যে অবশিষ্ট ৩০ টি বোট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয় মঙ্গলবার। এর আগে আরো ত্রিশটি বোট হস্তান্তর করা হয়েছিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বন্যা কবলিত এলাকার স্ব স্ব কর্মকর্তাদের হাতে বোট গুলো বুঝিয়ে দেন। ৫৪ ফুট দৈর্ঘ ১২ দশমিক ৫০ ফুট প্রস্থ সাত নট গতির এই বোট গুলো ৮০ জন লোকের  ধারণ ক্ষমতা রাখে। এই বোটের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ কবলিত এরাকায় দ্রুত সময়ে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হবে। গোপালগঞ্জ, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, নীলফামারীসহ বিভিন্ন এলাকায় বোট গুলো দেয়া হয়।

দুর্যেগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২০ সালে জুলাই মাসে নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউ লিঃএর সাথে ৬০ টি রেসকিউ বোট নির্মাণের জন্য ২৭ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়

খুঁজুন