রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় সালাম স্টিল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, চারজনই সালাম স্টিল মিলের শ্রমিক। কাজ শেষ করে চারজন মিলের গেটের পাশে পানি দিয়ে হাত মুখ ধুচ্ছিলেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারে বিস্ফেরণ ঘটলে তারা দগ্ধ হন। চিকিৎসক জানিয়েছেন, রতনের শরীরের ১৮ শতাংশ ও সুনিল চন্দ্র রায়ের ১৫ শতাংশ পুড়েছে। তাদের দুজনের অবস্থা গুরুতর। এছাড়া আকাঈদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আর রনিকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।
ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ চারজন
ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ চারজন
রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা গুরুতর।মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় সালাম স্টিল মিলের সামনে এই
দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, চারজনই সালাম স্টিল মিলের শ্রমিক। কাজ শেষ করে চারজন মিলের গেটের পাশে পানি দিয়ে হাত মুখ ধুচ্ছিলেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারে বিস্ফেরণ ঘটলে তারা
দগ্ধ হন। চিকিৎসক জানিয়েছেন, রতনের শরীরের ১৮ শতাংশ ও সুনিল চন্দ্র রায়ের ১৫ শতাংশ পুড়েছে। তাদের দুজনের অবস্থা গুরুতর। এছাড়া আকাঈদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আর রনিকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত