শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ট্রেনে আগুন, ঢাকা-সিলেট-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

ট্রেনে আগুন, ঢাকা-সিলেট-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিমানবন্দর এলাকায় পারাবত এক্সপ্রেসের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় বগিতে আগুন লাগে।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

শমসেরনগর স্টেশনের মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে।

অগ্নিকাণ্ডের সাথে সাথেই যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। ফলে হতাহতের কোনও তথ্য জানা যায়নি।

খুঁজুন