মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ট্রেনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

ট্রেনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

নওগাঁর রাণীনগর রেল স্টেশনের অদূরে বগুড়ার আদমদীঘি উপজেলার ডাঙ্গাপাড়া নামক স্থানে বুধবার গভীর রাতে নির্মাণাধীন রেল ব্রীজের পাশে ট্রেনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ দুই যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহম্পতিবার সান্তাহার রেলওয়ে থানায় আটককৃতদের বিরুদ্ধে দস্যুতার মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ।

আটককৃত দু'জন হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভুতমারা কালিতলাহাট গ্রামের মৃত-বাবলু রহমানের ছেলে শুভ (২৬) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বড়খুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে রেজোয়ানূল ইসলাম ওরফে রেজাউল (৪১)।

উল্লেখ্য, ডাঙ্গাপাড়া নামক স্থানে নির্মাণাধীন ব্রীজের কাছে ধীর গতীতে ট্রেন চলার কারণে প্রায় চুরি, ছিনতাইয়ের ঘটছিলো। রাতে চোরেরা ট্রেনের ভেতর যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোন ও শরীরে পড়ে থাকা স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল চুরি করার ব্রীজের কাছে এসে ট্রেনর গতি কমিয়ে দেওয়ার সুযোগে চোরের দল এখানে নেমে পড়েন এবং এখান থেকে ওঠেনও।

এব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, বুধবার দিনগত রাতে নির্মাণাধীন ব্রীজের নিকট দেশী অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ  দু'জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোড়া, একটি হাসুয়া ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। 

আটককৃত দু'জনের বিরুদ্ধে দস্যুতা আইনে মামলা দায়ের করার পরই বৃহম্পতিবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

খুঁজুন