সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ট্রেনের টিকিট কালোবাজিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে রেলপথ মন্ত্রণালয়

ট্রেনের টিকিট কালোবাজিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে রেলপথ মন্ত্রণালয়

রাজবাড়ী প্রতিনিধি :  ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে রেলপথ

মন্ত্রণালয়। ইতমধ্যে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনার সদস্যরা। এই

অভিযান অব্যাহত থাকবে। আসন্ন ঈদযাত্রায় ট্রেনের টিকিট প্রাপ্তিকে স্বস্তি থাকবে বলে জানান রেলপথ

মন্ত্রণালয়ে মন্ত্রী মো. জিল্লুল হাকিম। ট্রেনের টিকিট কালোবাজির চক্রের সাথে ‘সহজ’ ডটকম,

রেলের কর্মচারীসহ অসাধু কিছু কর্মকর্তারা জড়িত।

গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর মাদ্রাসা পাংশা- বালিয়াকান্দি ও কালুখালী শিক্ষক-কর্মচারীবৃন্দের

আয়োজনে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী।

সংগঠটির সমিতির সভাপতি মীর আব্দুল বাতেনের সভাপতিত্বে মন্ত্রী বলেন, বিএনপির সময় রেলপথ ধ্বংস

করা হয়েছিল। রেলে আগুন দিয়ে রেলপথকে ধ্বংস করতে চায় বিএনপি। বিভিন্ন জেলায় নতুন নতুন রেলপথ

নির্মাণ করে বাংলাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে হবে।

ট্রেনে যাত্রীদের জন্য যে খাবার সরবরাহ করা হয় সেগুলো অত্যন্ত নি¤œমানের। মানুষ টাকা দিয়ে খাবার ক্রয়

করে খায়। কিন্তু খাবারের মান ভালো করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী ১৩ ফেব্রæয়ারী

্ধসঢ়;এসব বিষয় নিয়ে মন্ত্রণালয়ে সভা আহŸান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের

চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা

আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমুখ বক্তব্য রাখেন।

খুঁজুন