মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের মোখলেসুর রহমান মুকুলসহ পলাতক ছয় আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামসহ তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ ছয়টি অভিযোগে আসামিদের বিরুদ্ধে রায় দেয়া হয়। রায়ে পলাতকদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।তিনজনকে হত্যার অভিযোগে তাদের মৃত্যুদন্ড দেয়া হয়। বাকি তিন অভিযোগে ৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বিচার শুরুতে এ মামলায় মোট নয় আসামি ছিলো। কারাগারে তিন আসামি মারা যায়। ২০১৭ সালের ২৬ জানুয়ারি এ মামলার তদন্ত শুরু হয়। ওই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত সংস্থা অনুসন্ধান কাজ শেষে প্রতিবেদন জমা দেয়।পরের বছর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ত্রিশালে ৬ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড
ত্রিশালে ৬ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের মোখলেসুর রহমান মুকুলসহ পলাতক ছয় আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামসহ তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ ছয়টি
অভিযোগে আসামিদের বিরুদ্ধে রায় দেয়া হয়। রায়ে পলাতকদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।তিনজনকে হত্যার অভিযোগে তাদের মৃত্যুদন্ড দেয়া হয়। বাকি তিন অভিযোগে ৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বিচার শুরুতে এ মামলায় মোট নয় আসামি ছিলো।
কারাগারে তিন আসামি মারা যায়। ২০১৭ সালের ২৬ জানুয়ারি এ মামলার তদন্ত শুরু হয়। ওই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত সংস্থা অনুসন্ধান কাজ শেষে প্রতিবেদন জমা দেয়।পরের বছর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত