কুমিল্লা ব্যুরো :
কুমিল্লায় তরুণ তরুণীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় রায়হান খান নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১১ টায় জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।
রায়হান খান (১৫) শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে শংকুচাইল গ্রামের হাফিজ মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে।
ওসি মারুফ বলেন, রোববার দুপুরে রায়হান খান সহপাঠীদের সাথে পূর্ণমতি সড়ক এলাকায় সেচ পাম্পে গোসল করছিলো। এ সময় দুইটি মোটরসাইকেলে করে অজ্ঞাত ছেলেরা দুই মেয়েকে নিয়ে ওই সড়কে ঘুরতে আসে। এ সময় সড়কের পাশে বাইক আরোহী ছেলেগুলো তাদের সাথে থাকা মেয়েদের সাথে অন্তরঙ্গ হয়। এ দৃশ্য দেখে রায়হান ও তার সহপাঠীরা হাসাহাসি করে। বাইকে থাকা ছেলেরা এসে হাসাহাসি কেন করলো তা জিজ্ঞেস করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে বাইক আরোহীরা মোবাইল ফোনে খবর দিয়ে অন্যদের ঘটনাস্থলে আসতে বলে। খবর পেয়ে বাইক আরোহীরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে রায়হানকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। অতর্কিত হামলায় রায়হানের মাথায় প্রচন্ড আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে পাশের ঘুংগুর নদীতে ফেলে দেয়।
স্থানীয়রা আহত রায়হানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণের নির্দেশ দেন। ঢাকা যাওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছলে রায়হান মারা যায়।
নিহত রায়হানের মা রোজিনা আক্তার বলেন, তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে খুন করেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।
ওসি মারুফ রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন মামলা দায়ের প্রক্রিয়ার্ধীন রয়েছে।। অভিযুক্তদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি।
তরুণ তরুণীকে দেখে ফেলায় স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
তরুণ তরুণীকে দেখে ফেলায় স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লা ব্যুরো :কুমিল্লায় তরুণ তরুণীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় রায়হান খান নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১১ টায় জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।রায়হান খান (১৫) শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে শংকুচাইল গ্রামের হাফিজ মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে। ওসি মারুফ বলেন, রোববার দুপুরে রায়হান খান সহপাঠীদের সাথে পূর্ণমতি সড়ক এলাকায় সেচ পাম্পে গোসল করছিলো। এ সময় দুইটি
মোটরসাইকেলে করে অজ্ঞাত ছেলেরা দুই মেয়েকে নিয়ে ওই সড়কে ঘুরতে আসে। এ সময় সড়কের পাশে বাইক আরোহী ছেলেগুলো তাদের সাথে থাকা মেয়েদের সাথে অন্তরঙ্গ হয়। এ দৃশ্য দেখে রায়হান ও তার সহপাঠীরা হাসাহাসি করে। বাইকে থাকা ছেলেরা এসে হাসাহাসি কেন করলো তা জিজ্ঞেস করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে বাইক আরোহীরা মোবাইল ফোনে খবর দিয়ে অন্যদের ঘটনাস্থলে আসতে বলে। খবর পেয়ে বাইক আরোহীরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে রায়হানকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। অতর্কিত হামলায় রায়হানের মাথায় প্রচন্ড আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে
পাশের ঘুংগুর নদীতে ফেলে দেয়। স্থানীয়রা আহত রায়হানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণের নির্দেশ দেন। ঢাকা যাওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছলে রায়হান মারা যায়।নিহত রায়হানের মা রোজিনা আক্তার বলেন, তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে খুন করেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।ওসি মারুফ রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন মামলা দায়ের প্রক্রিয়ার্ধীন রয়েছে।। অভিযুক্তদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত