শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করার দারাজকে জরিমানা

ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করার দারাজকে জরিমানা

নষ্ট ও ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দারাজ বাংলাদেশ লিমিটেডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে শুনানি শেষে জরিমানা দেওয়ার আদেশ দেয় হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আদেশ প্রদানকালে অভিযোগকারী তারেক হাবিব ও দারাজ হবিগঞ্জের ইনচার্জ মাহবুব আলম উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, গত ১৭ জুন তারেক হাবিব হবিগঞ্জের দারাজ থেকে একটি ক্যামেরা অর্ডার করেন। ২১ জুলাই তিনি পণ্যটি গ্রহণ করেন। কিন্তু দারাজ থেকে একটি নষ্ট ও ত্রুটিপূর্ণ ক্যামেরা সরবরাহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দেন তারেক।

তিনি আরও বলেন, উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানের ইনচার্জ মাহবুব দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দারাজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

খুঁজুন