শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করায় গাজীপুর জেল সুপারকে জরিমানা

তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করায় গাজীপুর জেল সুপারকে জরিমানা

সদরুল আইনঃ

            তথ্য কমিশন আবেদনকারীর যাচিত তথ্য সরবরাহের নির্দেশ সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তথ্য সরবরাহ না করে তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করায় গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ বজলুর রশিদ আখন্দকে দুই হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।

জানা গেছে, ২০২০ সালের ১৬ জুন তারিখে অনুষ্ঠিত ২০২০ সালের ১ জুলাই হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন খাদ্য দ্রব্য সরবরাহের দরপত্র) দরপত্রের তুলনামুলক বিবরণী (সিএস কপি) এবং দরপত্র মূল্যায়ন কার্যবিবরণীর (মিনিট কপি) অনুলিপি চেয়ে জেল সুপার, জেলা কারাগার, গাজীপুর বরাবর তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন মৌলভীবাজারের ঠিকাদার মোহাম্মদ শাহজাহান।

 নির্ধারিত সময়ের মধ্যে এবং আপীল করেও তথ্য না পেয়ে পরবর্তীতে তথ্য কমিশনে অভিযোগ করেন।

এর প্রেক্ষিতে গাজীপুর জেল সুপারকে এ অর্থ জরিমানা করা হয়েছে।

খুঁজুন