শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর বিষয়ে আপিলের শুনানি ১১ নভেম্বর শেষ হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রায় ঘোষণা করবেন।
এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) একই বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আগের দিন বুধবারও তিনি প্রায় দেড় ঘণ্টা ধরে শুনানিতে অংশ নেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বহাল থাকা উচিৎ নয়। তিনি আরও মন্তব্য করেন, রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত এবং আপিলের অনুমতি দেন। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

এর আগে ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।

খুঁজুন