রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা।

এর আগে সকাল সাতটায় প্রধানমন্ত্রী সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে নয়টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন শেখ রেহানা । শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধু ও ১৫ ই আগস্টে নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে তাঁরা দোয়া ও মোনাজাত করেন। পরে সন্ধ্যায় আবারো সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। এদিকে, রাষ্টপ্রতি আব্দুল হামিদ বিকাল ৪টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া যাবেন। সেখানে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা শেষে কাশিয়ানীতে নতুন নির্মিত ছয় লেনের মধুমতি সেতু পরিদর্শন করবেন।সেতু পরিদর্শন শেষে তিনি শিবচরে মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরীরর কবর জিয়ারত এবং ইলিয়াছ আহমেদ চৌধূরী কলেজ মসজিদ পরিদর্শন করবেন। 

খুঁজুন