সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩৩ হাজার

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩৩ হাজার

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে নিহত হয়েছে ২৯ হাজার ৬০৫ জন। অন্যদিকে সিরিয়ায় প্রাণ হারিয়েছে পাঁচ হাজারের বেশি। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

ধ্বংসস্তুপে আটকে পড়াদের জীবিত উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে সময় গড়ানোয় তাঁদের বেঁচে থাকার আশা কমছে। আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ বলেছে, মোট মৃত্যুর সংখ্যা দ্বিগুণের বেশি হতে পারে। এদিকে শনিবার অনুসন্ধান অভিযান স্থগিত করেছে জার্মান উদ্ধারকারী দল এবং অস্ট্রিয়ান সেনাবাহিনী। একটি অপরিচিত গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের কথা উল্লেখ করে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। যদিও সংঘর্ষের কারণ জানাননি উদ্ধারকারীরা। এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় লুটপাটের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, এ পরিস্থিতিতে কেউ আইন ভঙ্গ করলে জরুরি ক্ষমতা ব্যবহার করবেন তিনি। 

খুঁজুন