সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক তুরস্কে ৩ লাখ ৪৫ হাজার অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে

তুরস্কে ৩ লাখ ৪৫ হাজার অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে

তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ১৪ দিন পরও ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত দেশ দুটিতে ভয়াবহ এ দুর্যোগে ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পে শুধু তুরস্কেই ৩ লাখ ৪৫ হাজার অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে, এখনো নিখোঁজ বহু মানুষ। ভূমিকম্পের ১৩ তম দিনে, কিরগিজস্তানের কর্মীরা দক্ষিণ তুরস্কের আন্তাকিয়া শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে সিরীয় পরিবারের এক শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করে। মা ও বাবা বেঁচে গেলেও পরে পানিশূন্যতায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জনে। প্রতিবেশী দেশ সিরিয়ায় ৫ হাজার আটশ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও সিরিয়ার নিহতের এই সংখ্যা কয়েকদিন ধরে একই রকম আছে।

খুঁজুন