তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৫ জন মারা গেছেন। ভেতরে আটকা পড়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
শুক্রবার দেশটির বার্তিন প্রদেশের আমাসরা শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বার্তিন প্রদেশের গভর্নর নুরতাক আর্সলান শনিবার ভোরে জানিয়েছেন, বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। এখন পর্যন্ত ৩৬ জন খনিশ্রমিককে উদ্ধার করা হয়েছে। আহত ছয়জনকে চিকিৎসার জন্য ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। জানা গেছে, কৃষ্ণসাগর উপকূলীয় বন্দরনগরী আমাসরার একটি খনির ৩০০ মিটার গভীরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ
তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ
তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৫ জন মারা গেছেন। ভেতরে আটকা পড়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।শুক্রবার দেশটির বার্তিন প্রদেশের আমাসরা
শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বার্তিন প্রদেশের গভর্নর নুরতাক আর্সলান শনিবার ভোরে জানিয়েছেন, বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। এখন পর্যন্ত ৩৬ জন খনিশ্রমিককে উদ্ধার করা
হয়েছে। আহত ছয়জনকে চিকিৎসার জন্য ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। জানা গেছে, কৃষ্ণসাগর উপকূলীয় বন্দরনগরী আমাসরার একটি খনির ৩০০ মিটার গভীরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত